বাংলাদেশের ঘরোয়া ফুটবল বড় ধরনের সংকটের মুখে। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার আরোপিত দলবদল সংক্রান্ত নিষেধাজ্ঞা দেশের দুই শক্তিশালী ক্লাব বসুন্ধরা কিংস এবং আবাহনী লিমিটেডকে সমস্যাগ্রস্ত করে তুলেছে। ফুটবল সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিয়ে দ্রুত বৈঠক করার পরিকল্পনা করছেন।
ছবি: সংগৃহীত