ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে আমাদের লোকশিল্প চিরকালই সমৃদ্ধ। সাম্প্রতিক সময়ে তরুণ প্রজন্ম নতুন উদ্যোগে এই গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরছেন।
ইতিহাস ঘেঁটে জানা যায়, আমাদের হস্তশিল্প ও মৃৎশিল্প বিশ্বব্যাপী নন্দিত ছিল। বর্তমান অর্থনৈতিক মন্দা সত্ত্বেও গ্রামীণ নারী ও কারুশিল্পীরা তাদের শৈল্পিক সৃষ্টি অব্যাহত রেখেছেন।
সরকারি ও বেসরকারি পৃষ্ঠাপোষকতা পেলে দেশীয় লোকশিল্প ও পর্যটনখাত আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বড় ভূমিকা পালন করতে সক্ষম হবে।