বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সমকাল নিউজ

চররুহিতা ইউনিয়নকে শিক্ষিত, মাদকমুক্ত ও আধুনিক করতে চান সাংবাদিক হাবিব

সমকাল ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
চররুহিতা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা সাংবাদিক হাবিব আহমেদ চৌধুরীর

আসন্ন লক্ষ্মীপুর সদর উপজেলার ৪ নম্বর চররুহিতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও চররুহিতা ইউনিয়নের কৃতী সন্তান হাবিব আহমেদ চৌধুরী।

হাবিব আহমেদ চৌধুরী জাতীয়ভাবে ‘আদর্শ শ্রেষ্ঠ শিক্ষক’ হিসেবে স্বর্ণপদকপ্রাপ্ত মাওলানা সুলতান আহমেদের বড় ছেলে। দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থেকে তিনি এলাকার মানুষের পাশে কাজ করে আসছেন।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে হাবিব আহমেদ চৌধুরী বলেন, “আমি চররুহিতা ইউনিয়নকে একটি শিক্ষিত, মাদকমুক্ত ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। এই নির্বাচনে আমি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

স্থানীয়দের ভাষ্য, সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে হাবিব আহমেদ চৌধুরী দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বাবার আদর্শ ও শিক্ষার আলোকে ইউনিয়নের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

আগামী ইউপি নির্বাচনে চররুহিতাবাসী যোগ্য নেতৃত্ব বেছে নেবে বলে আশাবাদ জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী হাবিব আহমেদ চৌধুরী।