বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সমকাল নিউজ

বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মসূচি জোরদার: প্রধানমন্ত্রীর তহবিল থেকে সাহায্য

সমকাল ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ | ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত

দেশের দেশের বন্যা কবলিত অঞ্চলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে পুনর্বাসন কর্মসূচি জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। বন্যাকবলিত এলাকার সড়ক ও বাঁধ মেরামতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) দ্রুত কাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দীর্ঘমেয়াদী রেশন কার্ডের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় বিশেষ মেডিকেল টিম গঠন করে বিনামূল্যে ওষধ ও বিশুদ্ধ পানি বিতরণ শুরু হয়েছে।