শাকসবজি, ফলমূল এবং মিষ্টি জাতীয় খাদ্যে ক্ষতিকর প্রিজারভেটিভ, ফরমালিন এবং টেক্সটাইল ডাইয়ের অনিয়ন্ত্রিত ব্যবহারের চিত্র ধরা পড়েছে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের অনুসন্ধানী রিপোর্টে দেখা যায়, এসব কেমিক্যাল ব্যবহারের ফলে কিডনি রোগ ও ক্যানসারের ঝুঁকি বহুগুণ বেড়ে চলেছে। ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন পাইকারি আড়ত ও বেকারিতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা জরিমানা ও ভেজাল সামগ্রী ধ্বংস করেছেন। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাজার মনিটরিং আরও শক্তিশালী করতে হবে।
ছবি: সংগৃহীত