বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সমকাল নিউজ

সরকারি দপ্তরে ভুয়া সনদ দেখিয়ে চাকরিতে যোগদানের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

সমকাল ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ | ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত

বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানে ভুয়া শিক্ষাগত যোগ্যতা ও জালিয়াতি করা জাতীয় পরিচয়পত্র দেখিয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে চাকরি নেওয়ার প্রমাণ মিলেছে। অনুসন্ধানে দেখা গেছে, একটি প্রভাবশালী দালাল চক্র অর্থের বিনিময়ে চাকরিপ্রার্থীদের এই জাল সনদ বানিয়ে দিচ্ছে। এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয় বিশেষ যাচাই কমিটি গঠন করেছে। সকল কর্মকর্তা ও কর্মচারীর সনদপত্র পুনরায় যাচাই করার পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অভিযুক্তদের চাকরিচ্যুতির প্রক্রিয়া শুরু হয়েছে।