বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের। চাল, ডাল, তেল থেকে শুরু করে শাকসবজি ও পেঁয়াজের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। খুচরা বিক্রেতাদের দাবি, পাইকারি বাজার থেকেই তাদের বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। অন্যদিকে পাইকারি ব্যবসায়ীরা পরিবহন খরচ বৃদ্ধি এবং সরবরাহে ঘাটতিকে দায়ী করছেন। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার তাগিদ দিয়েছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেট ভাঙতে না পারলে সাধারণ মানুষের দুর্ভোগ কমবে না। বাজার স্থিতিশীল রাখতে সরকারি উদ্যোগে খোলা বাজারে (ওএমএস) কম দামে পণ্য বিক্রির পরিধি বাড়ানো দরকার।
ছবি: সংগৃহীত