বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সমকাল নিউজ

ঢাকা শহরের ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে হ্রাস পাওয়ার কারণ অনুসন্ধান

সমকাল ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ | ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত

পরিকল্পনাহীনভাবে গভীর নলকূপ বসানো এবং জলাশয় ভরাটের কারণে রাজধানী ঢাকায় পানির স্তর প্রতি বছর কয়েক ফুট করে নিচে নেমে যাচ্ছে। ঢাকা ওয়াসার তথ্য ও ভূবিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে এই ভয়ানক চিত্র। এভাবে পানির স্তর হ্রাস পেলে ভবিষ্যতে ঢাকা শহরে বড় ধরণের ধস ও তীব্র পানির সংকট তৈরি হতে পারে। বিশেষজ্ঞরা বৃষ্টির পানি সংরক্ষণ ও ভূপৃষ্ঠের পানির প্রক্রিয়াকরণ বৃদ্ধির দাবি জানিয়েছেন এবং ওয়াসা অবৈধ গভীর টিউবওয়েল উচ্ছেদের ঘোষণা দিয়েছে।