বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সমকাল নিউজ

নদী দখলের মহোৎসব: বুড়িগঙ্গার তীরের অবৈধ স্থাপনার তালিকা প্রস্তুত

সমকাল ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ | ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত

বুড়িগঙ্গা ও তুরাগ নদীর তীরভূমি দখল করে গড়ে উঠেছে অবৈধ কারখানার শোরুম, বসতবাড়ি এবং বালুর গদি। পরিবেশ অধিদপ্তরের বিশেষ অনুসন্ধানে ৫ শতাধিক অবৈধ দখলদারের তালিকা চূড়ান্ত করা হয়েছে। জাতীয় নদী রক্ষা কমিশন জানিয়েছে, নদীর নাব্যতা ফিরিয়ে আনতে এবং দূষণ বন্ধে দখলকারীদের নোটিশ প্রদান করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে বড় ধরণের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং নদী রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।