বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সমকাল নিউজ

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ উচ্চ আদালতের

সমকাল ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ | ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত

সারাদেশে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত দায়ের করা ঝুলে থাকা হাজার হাজার মামলা দ্রুত শুনানির মাধ্যমে নিষ্পত্তি করতে দেশের সকল ট্রাইব্যুনালকে বিশেষ নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। রায়ে বলা হয়েছে, আইনি দীর্ঘসূত্রতার কারণে ভুক্তভোগীরা যাতে বিচার পাওয়া থেকে বঞ্চিত না হন, সেজন্য প্রতি কার্যদিবসে মামলার অগ্রগতি পর্যবক্ষেণ করতে হবে। এ ধরণের সংবেদনশীল মামলায় সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দিয়েছেন প্রধান বিচারপতি।