বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সমকাল নিউজ

পরিবেশ আইন অমান্য করায় ৩ ইটভাটা মালিককে বিপুল অর্থদণ্ড দিলেন ভ্রাম্যমাণ আদালত

সমকাল ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ | ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত

ছাড়পত্র ও আধুনিক চিমনি ছাড়া লোকালয়ের পাশে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে পরিবেশ দূষণ করার দায়ে ৩ মালিককে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ইটভাটাগুলোর অবৈধ কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ ও বায়ু দূষণ রোধে লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে।