ফেসবুকে ব্যক্তিগত দ্বন্দ্ব ও চরিত্র হননের অভিযোগে দায়েরকৃত একটি সাইবার নিরাপত্তা আইনের মামলা কোনো উপযুক্ত তথ্যপ্রমাণ না থাকায় খারিজ করে দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। রায়ে বিচারক উল্লেখ করেন, সাইবার আইনকে ব্যক্তিগত আক্রোশ মেটানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেওয়া যাবে না। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অপরাধে বাদীকে সতর্ক করা হয়েছে এবং আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
ছবি: সংগৃহীত