কোনো প্রকার ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা ছাড়াই রাজনৈতিক প্রভাব ও বিপুল পরিমাণ উৎকোচ বা ঘুষের বিনিময়ে সিটি করপোরেশনের ভারী আবর্জনাবাহী ট্রাকের চালক নিয়োগের অভিযোগ উঠেছে। এ কারণে রাজধানী জুড়ে সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। সিটি করপোরেশনের এক গোপন তদন্তে ৪০ জন ভুয়া চালকের সন্ধান পাওয়া গেছে। তাদের তাৎক্ষণিক বরখাস্ত করে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র।
ছবি: সংগৃহীত