মাদক মামলার আসামি ছেড়ে দেওয়া এবং মাদক কারবারিদের নিরাপত্তা দেওয়ার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কয়েকজন মাঠ পর্যায়ের কর্মকর্তার ঘুষ লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং অভিযুক্ত তিন কর্মকর্তাকে বরখাস্ত করে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মাদক মুক্ত সমাজ গড়তে সরকারি দপ্তরের শুদ্ধি অভিযান জরুরি।
ছবি: সংগৃহীত