বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সমকাল নিউজ

সরকারি জমি দখল করে গড়ে ওঠা প্রভাবশালীদের বিলাসবহুল রিসোর্ট উচ্ছেদ

সমকাল ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ | ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত

গাজীপুর ও শ্রীপুরের বনাঞ্চল এবং খাস জমি জবরদখল করে গড়ে তোলা একাধিক বিলাসবহুল ইকো-রিসোর্টের সীমানা প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে এসব জমি দখল করে রাখা হয়েছিল। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, সারাদেশের খাস জমি উদ্ধার ও অবৈধ দখলদারদের উচ্ছেদে চিরুনি অভিযান শুরু হয়েছে। বনের ইকোসিস্টেম এবং পরিবেশ নষ্ট করে কোনো ব্যবসায়িক কাঠামো রাখতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বন প্রতিমন্ত্রী।