রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ ক্লাব ও গোপন ক্যাসিনো ব্যবসার সাথে যুক্ত প্রভাবশালী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনী বড় ধরণের সফল অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিপুল পরিমাণ ল্যাপটপ, জুয়া খেলার সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে চালানো এই অভিযানে বেশ কয়েকজন সিন্ডিকেট সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এদের সাথে যুক্ত রাঘববোয়ালদের আইনের আওতায় আনার জন্য তদন্ত চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ছবি: সংগৃহীত