লাইফ-সেভিং ওষধ থেকে শুরু করে সাধারণ প্যারাসিটামল পর্যন্ত বিভিন্ন নামী কোম্পানির মোড়ক হুবহু নকল করে অসাধু চক্র বাজারে ভেজাল ওষধ ছড়িয়ে দিচ্ছে। অনুসন্ধানে মিটফোর্ড এলাকার কিছু গোপন কারখানা ও গুদামের হদিস পাওয়া গেছে। ওষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, গত কয়েক মাসে বিপুল পরিমাণ নকল ওষধ জব্দ করা হয়েছে। এই জালিয়াতি বন্ধে ড্রাগ অ্যাক্ট সংশোধন করে যাবজ্জীবনের বিধান এবং নকল ওষধ চেনার জন্য মোবাইল অ্যাপ্লিকেশন চালু করা হচ্ছে।
ছবি: সংগৃহীত