বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সমকাল নিউজ

সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা মামলা খারিজ করলেন ট্রাইব্যুনাল

সমকাল ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ | ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত

ফেসবুকে ব্যক্তিগত দ্বন্দ্ব ও চরিত্র হননের অভিযোগে দায়েরকৃত একটি সাইবার নিরাপত্তা আইনের মামলা কোনো উপযুক্ত তথ্যপ্রমাণ না থাকায় খারিজ করে দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। রায়ে বিচারক উল্লেখ করেন, সাইবার আইনকে ব্যক্তিগত আক্রোশ মেটানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দেওয়া যাবে না। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অপরাধে বাদীকে সতর্ক করা হয়েছে এবং আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।