ছাড়পত্র ও আধুনিক চিমনি ছাড়া লোকালয়ের পাশে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে পরিবেশ দূষণ করার দায়ে ৩ মালিককে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ইটভাটাগুলোর অবৈধ কার্যক্রম বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ ও বায়ু দূষণ রোধে লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
ছবি: সংগৃহীত