বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সমকাল নিউজ

ওয়াসার পানি সরবরাহ লাইনে ত্রুটি ও সাধারণ গ্রাহকদের বাড়তি বিলের দুর্ভোগ

সমকাল ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ | ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা ওয়াসার পানি না পেলেও হাজার হাজার টাকার ভূতুড়ে বিল আসার অভিযোগ করেছেন ক্ষুব্ধ গ্রাহকরা। সরবরাহের লাইনে ময়লা ও নর্দমার গন্ধযুক্ত পানি আসায় অনেকেই খাবার পানি কিনে খেতে বাধ্য হচ্ছেন। গ্রাহকদের অভিযোগ, ওয়াসা অফিসে অভিযোগ জানালেও কোনো প্রতিকার মেলে না, বরং ঘুষ দাবি করা হয়। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, পাইপলাইন সংস্কারের কাজ চলমান রয়েছে এবং বিলিং সিস্টেম ডিজিটাল করা হচ্ছে।