জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে দুদকের দায়ের করা বিশেষ দুর্নীতির মামলায় সাবেক এক প্রতিমন্ত্রীর জামিন আবেদন খারিজ করে দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। শুনানি শেষে বিচারক জানান, মামলার অপরাধের গুরুত্ব এবং তদন্তের স্বার্থে আসামিকে জামিন দেওয়া সমীচীন হবে না। আসামিকে জেলহাজতেই জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে এবং দুদকের পক্ষ থেকে চার্জশীট দাখিলের প্রস্তুতি চলছে।
ছবি: সংগৃহীত