বিপুল পরিমাণ কোকেন ও মাদক বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে বহন করার দায়ে শাহজালাল বিমানবন্দর থেকে আটক হওয়া এক বিদেশি নাগরিককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিশেষ জজ আদালত। একই সাথে তাকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং তার পক্ষে আইনি লড়াই করার জন্য বিশেষ দোভাষীর ব্যবস্থা করা হয়েছিল।
ছবি: সংগৃহীত