বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সমকাল নিউজ

banking খাতে ঋণ জালিয়াতি ও খেলাপি ঋণ আদায়ে স্থবিরতা

সমকাল ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ | ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত

সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো থেকে নামে-বেনামে কোটি কোটি টাকা ঋণ নিয়ে তা পাচার করার কারণে ব্যাংকিং খাতে চরম তারল্য সংকট দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ রিপোর্টে খেলাপি ঋণের পরিমাণ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। আর্থিক গোয়েন্দা বিভাগ (বিএফআইইউ) সন্দেহভাজন কর্মকর্তাদের একাউন্ট ফ্রিজ করেছে। অর্থনীতিবিদরা বলছেন, ঋণ দেওয়ার ক্ষেত্রে পলিটিক্যাল প্রেসার বন্ধ না হলে এবং শীর্ষ ঋণখেলাপিদের বিচার না হলে এই সংকট কাটানো সম্ভব নয়।